দেখবো বলে
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
দেখবো বলে
তোমাকে দেখব বলে মুক্ত প্রতীক্ষায়-
বসে আছি পথ চেয়ে দূর্বা ঘাসের মত,
তুমি আসবে যখন হৃদয় আঁখি কিনারায়-
আমরণ আত্নচোখের পিপাসা করে ক্ষত।
তোমাকে দেখব বলে জন্ম হয়েছে মোর-
আমি মাপ-জোখে অনুমিত করি তা,
তোমার স্বপ্নে থাকি কাব্যে নিমগ্ন বিভোর-
কবে আসবে! হে মোর প্রেয়সী মৌণমিতা।
তুমি আসবে; বসবো দু'জন "ডিকশি বিলপাড়ে-
অপলক চাহনিতে দেখব তোমায় মানস চোখে,
কাটবে ক্ষণ অব্যক্ত স্বপ্ন বুনা কাব্য সম্ভারে-
অশ্রু ভাসায়ে লিখব কাব্য চোখ থেকে চোখে।
তুমি আমার কাব্যে রবে চির কুমারী হয়ে-
হয়ত জানি হবেনা দেখা কাব্য ভূবনে,
তোমাকে দেখব বলে!লিখে যাবো তা হৃদয়ে-
তোমার অবস্থান অনুভব করি প্রাণ ও মনে।
দেখা হলে হয়ত হবে,না হলেও তুমি রবে-
এ কাব্য প্রেমিকের হৃদয়ের নীল আকাশে,
না পেলেও ধন্য স্বত্ত্বা-আত্মা প্রতীক্ষিত রবে-
তোমাকে খুঁজে পেতে এ বাংলায় বাংলা প্রকাশে
দৈনিক বিজয় নিউজ/ এসএম এম আকাশ