হোমনায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একজন কে মারধরের অভিযোগ

হোমনায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে একজন কে মারধরের অভিযোগ
ছবি: রাসেল আহমেদ

দৈনিক বিজয় নিউজ হোমনা প্রতিনিধি:

কুমিল্লার হোমনায় তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে অটোরিক্সা চালক আল আমিন (২৫) কে মারধরের অভিযোগ উঠেছে আরেক অটোরিক্সা চালক মোঃ রিপন (৩৫) মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় আহত আল আমিনের পিতা ইউনুছ মিয়া বাদী হয়ে মোঃ রিপন কে অভিযুক্ত করে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আহত আল আমিন দুলালপুর ইউনিয়নের ভিটি কালমিনা গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। এবং অভিযুক্ত মোঃ রিপন একই গ্রামের মোঃ গিয়াসউদ্দিনের ছেলে। সোমবার ( ১৮ আগস্ট) উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার জনতা ব্যাংকের সামনে এ মারধরের ঘটনা ঘটে। থানার অভিযোগ সূত্রে জানাযায়, পেশায় আল আমিন ও মোঃ উভয়েই অটোরিক্সা চালক। সোমবার দুপুর ১১ টার দিকে দুলালপুর বাজার জনতা ব্যাংকের সামনে অটোরিক্সা পার্কিং করা নিয়ে আল আমিন ও রিপন দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় রিপন মিয়া আল আমিন কে অকথ্য ভাষায় গালাগাল করতে থাকে এবং এক পর্যায়ে তার অজ্ঞাতনামা দুই সহযোগী কে নিয়ে আল আমিন কে মারধর করতে থাকে। এক পর্যায়ে রিপন একটি লোহার রড দিয়ে আল আমিনের মাথায় আঘাত করে। এতে করে আল আমিনের মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এসময় স্থানীয়রা আল আমিন কে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। লোহার রডের আঘাতে তার মাথা থেতলে যায়, তার মাথায় ১৪ টি সেলাই করা হয়েছে। তার অবস্থা আশংকা জনক বিধায় তাকে ঢাকা রেফার করা হয়েছে। বর্তমানে আল আমিন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে আহত আল আমিনের বাবা মামলার বাদী ইউনুছ মিয়া বলেন, তুচ্ছ কারনে আমার ছেলেকে মেরে আহত করেছে। বর্তমানে আমার ছেলের অবস্থা আশংকাজনক। তাকে ঢাকায় চিকিৎসা করা হচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

দৈনিক বিজয় নিউজ/ রাসেল আহমেদ