বগুড়ায় গাক এর জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বগুড়ায় গাক এর জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ছবি: এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

বগুড়ায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর কার্যালয়ে ‘জলবায়ু দুর্বলতা এবং পরিবেশ ব্যবস্থাপনা’ বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গাক-এর স্মার্ট প্রকল্পের (উপখাত-যন্ত্রপাতি ও সরঞ্জাম) আওতায় এটি ছিল দশম ব্যাচের প্রশিক্ষণ। বগুড়ার বনানী গাক টাওয়ারে এই আয়োজন করা হয়। প্রশিক্ষণে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলাম। তিনি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় করণীয় সম্পর্কে প্রশিক্ষণার্থীদের দিকনির্দেশনা দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর মো. শফিউল আলম আজিজ এবং গাক-এর ট্রেনিং অফিসার ও জেন্ডার স্পেশালিস্ট তাসনিম মাহা জাবিন। অনুষ্ঠানের উদ্বোধন ও সমাপ্তি ঘোষণা করেন গাক-এর সহকারী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী সরদার জিয়াউদ্দিন। প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম। এ সময় গাক-এর উর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষণার্থী, সকল প্রকল্প কর্মকর্তা এবং সংবাদকর্মী উপস্থিত ছিলেন। এই প্রশিক্ষণ কর্মশালাটি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান