কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ভয়াবহ দূর্ঘটনা!

কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ভয়াবহ দূর্ঘটনা!
ছবি: মোঃ আবদুল্লাহ

দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ

ঢাকা মেট্রো গ-৪৩-৩১৪২ নাম্বারের প্রাইভেট কারে যারা ছিলেন চালকসহ সবাই (৪জন) নিহত। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের হতে পারেন। শুক্রবার বেলা ১২:৩০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ণে একটি লরি উল্টে গিয়ে একটি প্রাইভেট কার এবং একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয় এ সময় অপর একটি প্রাইভেট কারেও আঘাত করে। সিএনজি যাত্রীরা ছিটকে বেরিয়ে গেলেও চাপা পড়ে থাকা প্রাইভেট কার থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। কুমিল্লার পদুয়ার বাজার ইউটার্ন এ পুরো মহাসড়কের একটি বিপজ্জনক স্থান। দেশের সবচেয়ে ব্যস্ততম এই মহাসড়কটিকে বলা হয়ে থাকে অর্থনীতির লাইফ লাইন। অথচ একশ্রেণীর লোভী কর্মকর্তাদের অপরিকল্পিত ফ্লাইওভার ও ত্রুটিপূর্ণ ইউটার্ন নির্মাণের এক দশক পরেও মানুষকে জীবন দিয়ে প্রমাণ করতে হচ্ছে জায়গাটি বিপদজনকই নয়, সাক্ষাৎ মৃত্যুদূত অপেক্ষা করেন এখানে। এই মৃত্যুর দায় কি নেবেন কি কর্মকর্তারা যাদের বিরুদ্ধে ফ্লাইওভার নির্মানে অনিয়মের অভিযোগ এসেছিল। এখন থেকে আট বছর আগে মহাসড়কে ২৭ টি ত্রুটি ধরা পড়ে বুয়েটের এক্সপার্টদের গবেষণায়। যমুনা টিভিতে এ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছিলাম তখন। একটি সড়ক দুর্ঘটনায় একটি পরিবারের স্বপ্ন চুরমার হয়ে যায়। আর কত প্রাণ ঝরবে এখানে!

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ