১৬বছর রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি দিয়ে ফ্যাসিস্ট সরকারের কে পতন করতে পারে নাই তখন যুবকরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট কে বিতারিত করেছে মোঃ দেলোয়ার হোসেন

১৬বছর রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি দিয়ে ফ্যাসিস্ট সরকারের কে পতন করতে পারে নাই তখন যুবকরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট কে বিতারিত করেছে মোঃ দেলোয়ার হোসেন
ছবি: মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

১৬বছর রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচি দিয়েও ফ্যাসিস্ট সরকারের কে পতন করতে পারে নাই তখন যুবকরা রাজপথে নেমে এলো গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট কে বিতারিত করেছে, বুকের রক্ত দিয়েছে যুবকরা, এমন মন্তব্য করছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও ১আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ দেলোয়ার হোসেন । তিনি আজ ঠাকুরগাঁও প্রেসক্লাব মাঠে যুব সম্মেলনে যোগ দিয়ে প্রধান বক্তার বক্তব্য এসব কথা বলেন তিনি । তিনি আরো নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের কে যুবকরা দেখিয়েছে। আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে তা নির্ভর করবে এই তুরন যুবকদের হাতে। এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে থাকবে না কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ধর্ষণকারী,সন্ত্রাসী। তিনি যুব সম্মেলনে দাঁড়ি পালা প্রতিকে ভোট চান।আরো বলেন বর্তমান বাংলাদেশে বেকার যুবকদের সংখ্যা অনেক, আমরা ক্ষমতায় এলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। যুব সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কফিল উদ্দিন আহমেদ সহকারী সেক্রেটারি, ঠাকুরগাঁও জেলা ও নির্বাচন প্ররিচলক ঠাকুরগাঁও ১। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুল হাকিম, সাবেক জেলা আমীর ঠাকুরগাঁও। অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা আমীর ঠাকুরগাঁও। মোহাম্মদ আলমগীর, জেলা সেক্রেটারি ঠাকুরগাঁও

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম