টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত

টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি, শ্রমিক নেতা জয়নাত উল্লাহ। পরিচালনা করেন শ্রমিক নেতা সরওয়ার কামাল(মিস্ত্রি)। সাধারণ সভায় কুরআন তেলাওয়াত করেন হ্নীলা ইউনিয়ন শ্রমিক কল্যাণের সভাপতি জনাব আফছার কামাল। সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণের কার্যনির্বাহি সদস্য শ্রমিক নেতা মুহাম্মদ শাহজাহান। রামু উপজেলা সভাপতি ও হাসপাতাল প্যাথলজি শ্রমিক ইউনিয়ন সভাপতি শ্রমিক নেতা মুক্তার আহমেদ। বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা শ্রমিক কল্যাণের সাধারণ সম্পাদক  মুহাম্মদ ইসলাম ও উপজেলা শ্রমিক কল্যাণের কোষাধ্যক্ষ নুরুল আবছার সহ অন্যান শ্রমিক নেতৃবৃন্দ। বক্তারা বলেন ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের অধিকার আদায়ের  ঐক্যবদ্ধ প্লাটফর্ম। আজকে আমাদের সমাজে শ্রমজীবী মানুষ বেশি নির্যাতিত  নিপীড়িত এবং অধিকার বঞ্চিত। একজন সুন্দর, স্বাভাবিক মানুষ হিসাবে বসবাসের  অধিকার একজন শ্রমিকের রয়েছে। তাই সকল সকল শ্রমিক সমাজ কে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে ট্রেড ইউনিয়ন তৈরি করতে হবে। পরিশেষে টেকনাফ উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন গঠন করার জন্য তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি করে রেজিস্ট্রেশন করার জন্য দায়িত্ব দেওয়া হয়। আহবায়ক সরওয়ার কামাল, সদস্যসচিব বুল বুল সরওয়ার,  ও মেহেরাজুল ইসলাম।  এবং দ্রুত ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক