মির্জাগঞ্জের মহাসড়কে ঝড়ে গেলো এক পাগলের জীবন

মির্জাগঞ্জের মহাসড়কে ঝড়ে গেলো এক পাগলের জীবন
ছবি: মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ

বরগুনা-সুবিদখালী-বাকেরগঞ্জ-বরিশাল মহাসড়কের পটুয়াখালীর মির্জাগঞ্জের ছৈলাবুনিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মজিবর খন্দকার (৫৫) নামে এক পাগলের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ছৈলাবুনিয়া মল্লিক বাড়ির সামনের মহাসড়কে ঘটনাটি ঘটেছে। সে পটুয়াখালী জেলা সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়া গ্রামের মৃত সত্তার খন্দকারের পুত্র। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম এ সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ছৈলাবুনিয়া মল্লিক বাড়ির সামনে মহাসড়কে মজিবর খন্দকার নামে ব্যক্তি শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়দের সংবাদ পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং মির্জাগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন