জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ
দৈনিক বিজয় নিউজ গাজিপুর প্রতিনিধিঃ
গাজীপুর জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হওয়ায় গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন মোঃ সাইদ খোকা। তিনি বলেন, “আমাকে এ দায়িত্ব অর্পণ করার জন্য আমি কেন্দ্রীয় শ্রমিক দলের ও জেলা শ্রমিক দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের আস্থা ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি প্রতিজ্ঞাবদ্ধ শ্রমিক সমাজের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তোলার কাজে নিজেকে নিবেদিত রাখব।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, সকলের সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাজীপুর জেলা শাখা একটি শক্তিশালী ও আদর্শিক সংগঠনে রূপ নেবে।
দৈনিক বিজয় নিউজ/ মো: আল আমিন