প্রাথমিক শিক্ষক নিয়োগে বিধিমালা : পরীক্ষা কোন বিষয়ে কত নম্বরে

প্রাথমিক শিক্ষক নিয়োগে বিধিমালা : পরীক্ষা কোন বিষয়ে কত নম্বরে
ছবিঃ দৈনিক বিজয় নিউজ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালায় বড় ধরনের সংস্কার এনে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার জারি করা এই প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বিধিমালাটি অবিলম্বে কার্যকর হবে এবং এটি কার্যকর হওয়ার মাধ্যমে ২০১৯ সালের পূর্ববর্তী বিধিমালাটি রহিত হবে।

নারী কোটায় পরিবর্তন: নতুন বিধিমালায় নারীদের জন্য পূর্বে প্রচলিত বিশেষ কোটা বাতিল করা হয়েছে। পরিবর্তে নারী প্রার্থীদের জন্য ৭ শতাংশ কোটা সংরক্ষণ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া ও মূল্যায়ন পদ্ধতি: সহকারী শিক্ষক পদে নিয়োগ দেওয়া হবে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে। লিখিত পরীক্ষা নেওয়া হবে মোট ৯০ নম্বরে, যা চারটি বিষয়ে বিভক্ত:

  • বাংলা: ২৫ নম্বর

  • ইংরেজি: ২৫ নম্বর

  • গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ নম্বর

  • সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি): ২০ নম্বর

লিখিত পরীক্ষার মোট সময় হবে ৯০ মিনিট। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে ৪৫ নম্বর) প্রার্থীদের ১০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে, যেখানে পাস করতে হবে ৫ নম্বর।

নিয়োগের সময়সূচি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে, নতুন এই বিধিমালা অনুযায়ী চলতি আগস্ট মাসের মধ্যেই প্রায় সাড়ে ১৩ হাজার শূন্য সহকারী শিক্ষক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ নাঈম আহমেদ