উৎসবমুখর পরিবেশে জনতার ঢল,পীরগাছায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

উৎসবমুখর পরিবেশে জনতার ঢল,পীরগাছায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ছবি: আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের টানা ৪৭ বছরের পথচলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছায় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা,সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নাজির হোসেন, সাধারণ সম্পাদক,শরিফুল ইসলাম ডালেজ,যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রাজ্জাক,সাংগঠনিক সম্পাদক, জুয়েল হোসেন মন্ডল,আব্দুস সালাম আজাদ জুয়েল, উপজেলা যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম,সদস্য সচিব,আব্দুল আলিম আলম,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল ইসলাম বাবু,সিনিয়র যুগ্ম আহবায়ক, মোসলেম উদ্দিন, সদস্য সচিব আল আমিন সরকার বুলেট, ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন, সদস্য সচিব, মুফাচ্ছিরুল ইসলাম মিলন,মৎস্যজীবী দলের আহবায়ক,রবিউল ইসলাম রবি, সদস্য সচিব, হাফিজুর রহমান হাফিজ,জিয়া পরিষদের আহ্বায়ক শেখ ফরিদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।সমাবেশে সভাপতির বক্তব্যে আলহাজ্ব আমিনুল ইসলাম রাঙ্গা বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক ও গণতন্ত্রের রূপকার। বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে মানুষের ভোটাধিকার ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে কাজ করেছে। আজকের এই দিনে আমরা নতুন করে শপথ নিচ্ছি গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ বলেন,“মিথ্যা মামলা, গুম-খুন ও দমন-পীড়ন দিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। দেশের মানুষ আজ গণতন্ত্রের পক্ষে, পরিবর্তনের পক্ষে।”যুবদলের আহবায়ক,জাহাঙ্গীর আলম বলেন,“তরুণ প্রজন্ম শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।”বক্তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।শেষে আলোচনা সভার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান