নানা আয়োজনে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বঙ্গবন্ধু,র ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত

নানা আয়োজনে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলে বঙ্গবন্ধু,র ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ পালিত
ছবি: মোঃ এমরুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ

মনোহরদীতে অবস্থিত খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে এর আয়োজনে রবিবার(১৭ মার্চ)বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আনন্দর‍্যালী,চিত্রাংকন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।এ দিন সকালে শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দর‍্যালী করা হয়।পরে বিদ্যালয় হল রুমে অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা'র সভাপতিত্বে গণিত বিভাগের জৈষ্ঠ্য শিক্ষক মালেক আল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে।আলোচনা সভায় বক্তারা,মহান মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধু,র অবদানের কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের কে সু-শিক্ষা গ্রহণ করে বঙ্গবন্ধু,র স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার আহ্বান জানান।এরপর আলোচনা সভার সভাপতি,প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক,চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,উনার পরিবার-পরিজন ও স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সকল মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করা হয়।দোয়া পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক ও মনোহরদী উপজেলা প্রেসক্লাবের ধর্ম বিষয়ক সম্পাদক মাওঃমোঃএমরুল ইসলাম।

দৈনিক বিজয় নিউজ / মো: এমরুল ইসলাম