তৈরি হচ্ছে প্রতিমা, কুমারা ব্যস্ত প্রতিমা তৈরি করতে
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় তৈরি হচ্ছে প্রতিমা। আর অল্প কিছু দিন পরে শুধু হতে চলছে, সনাতন ধর্মাবলম্বী সব চাইতে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। প্রতিমা তৈরি করতে অনেক ব্যস্ত সময় পার করছে প্রতিমা তৈরি কারিগরা। সরেজমিনে ভিভিন্ন মন্ডপে ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে প্রায় শেষের দিকে শুরু হবে রঙের কাজ। পূজা উৎযাপন পরিষদের সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলা ৯টা ইউনিয়নে ৩৮ টি মন্দিরে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে উপজেলা সুষ্ঠুভাবে পরিচালনা ও আইনশৃঙ্খলা বিষয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাপুজো আরম্ভ হবার আগে শারদীয় নবরাত্রি পালনকারীরা ২২ সেপ্টেম্বর থেকে পুজো শুরু করবেন। সেদিন দেবীপক্ষের প্রতিপদ তিথি। মহাসপ্তমী সোমবার পড়ায় এবছর দেবীর আগমন হবে গজ বা হাতিতে। শাস্ত্র মতে যা দেবীর উৎকৃষ্টতম বাহন। ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী, ২ অক্টোবর দশমীর মধ্যে দিয়ে শেষ ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বী মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাজার পরিসমাপ্তি হবে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ