রংপুরে টিএমএসএস কর্তৃক পিওদের মাইক্রোফাইন্যান্স প্রশিক্ষণ কমসূচির উদ্বোধন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের অন্যতম শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস কর্তৃক আয়োজিত সংস্থায় নতুন নিয়োগপ্রাপ্ত পিওদের জন্য রংপুরে শুরু হয়েছে 'বেসিক মাইক্রোফাইন্যান্স' শীর্ষক এক গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি। বৃহস্পতিবার ১৮ আগস্ট রংপুরে টিএমএসএসের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।টিএমএসএস'র প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষাবিদ অধ্যাপিকা ড. হোসনে-আরা বেগম-এর হাত ধরে প্রতিষ্ঠিত এই সংস্থাটি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নিরলস ভাবে গ্রামীন উন্নয়নে কাজ করে যাচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএসের সেক্টর প্রধান ও উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান। তিনি তার বক্তব্যে মাইক্রোফাইন্যান্সকে কেবল ক্ষুদ্র ঋণ বিতরণ নয়, বরং আর্থ-সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, এই প্রশিক্ষণ শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং এটি দক্ষতা উন্নয়নের একটি অপরিহার্য অংশ। আমরা আশা করি,এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান নতুন কর্মীরা মাঠপর্যায়ে দক্ষতার সঙ্গে কাজে লাগাতে পারবেন। তিনি আরও বলেন, আধুনিক মাইক্রো ফাইন্যান্স ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও প্রযুক্তির সঠিক ব্যবহার অত্যন্ত জরুরি। সংস্থার সুনাম ও সেবার মান বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তিনি প্রশিক্ষার্থীদের প্রশিক্ষণলব্দ জ্ঞান অর্জন করে তা সংস্থার নানা কর্মকান্ডে প্রয়োগ করতে পরামর্শ দেন। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএসের রংপুর ডোমেইনের, ডোমেইন প্রধান মোঃ শাহীন মিয়া, রংপুর জোন প্রধান, রংপুর রিজিওন প্রধান এবং অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা প্রমুখ। উদ্বোধনী পর্ব শেষে প্রশিক্ষণ কার্যক্রমের মূল ক্লাস শুরু হয়। এতে মাইক্রোফাইন্যান্সের মূলনীতি,ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা, আর্থিক প্রতিবেদন তৈরি, গ্রাহক সেবা এবং মাঠ পর্যায়ের চ্যালেঞ্জ মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই প্রশিক্ষণ শেষে অংশ গ্রহণ কারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন যে, এই প্রশিক্ষণ কর্মসূচি সংস্থার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করে তুলতে সহায়ক হবে। এ সময় টিএমএসএসের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, উপনির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ আল মেহেদী পারভেজ ও নতুন নিয়োগ প্রাপ্ত পিওগন প্রমূখ।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান