টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫ অপহৃত উদ্ধার ২ অপহরণকারী আটক

টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৫  অপহৃত উদ্ধার ২ অপহরণকারী আটক
ছবি: শামসুল আলম শারেক

দৈনিক বিজয় নিউজ টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের বাহারছড়ায় ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ২ অপহরণকারীকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ সেপ্টেম্বর সোমবার রাত ১০ টায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া কচ্চপিয়ার পাহাড়ি এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অপহরণকারীদের গোপন আস্তানা হতে মুক্তিপণ আদায় ও মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা ৫ জন অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।  পরবর্তীতে, উদ্ধারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্য মতে আজ ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় ২ জন অপহরণকারীকে আটক করা হয়।  তিনি আরো জানান, উদ্ধারকৃত ব্যক্তিদের পরিবারের নিকট হস্তান্তর করা হয় এবং আটককৃত অপহরণকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ শামসুল আলম শারেক