টিএমএসএস পরিচালনা পর্ষদের সভানেত্রীর সুজাবাদস্থ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন : শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্তের উন্মোচন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
দেশের অন্যতম শীর্ষ স্থানীয় ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর পরিচালনা পর্ষদের সভানেত্রী গুলনাহার পারভীন ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত সুজাবাদস্থ আইসিটি ও এনভায়রনমেন্ট সেক্টর-এর সকল শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল প্রতিষ্ঠানগুলোর শিক্ষাগত মান, অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করা। এ সময় তিনি শিক্ষা ক্ষেত্রে টিএমএসএস'র দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নতুন দিক নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে গুলনাহার পারভীন প্রতিটি প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষ, ল্যাবরেটরি, লাইব্রেরি এবং অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন। পরিদর্শনের সময় শিক্ষকরা তাদের অর্জিত সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সভানেত্রীকে অবহিত করেন। গুলনাহার পারভীন শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে টিএমএসএস এর নিরলস প্রচেষ্টার প্রশংসা করেন এবং প্রতিষ্ঠানগুলোকে আরও আধুনিক ও যুগোপযোগী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন আলমগীর হোসেন আলম, যুগ্ম পরিচালক ও ডোমেইন প্রধান, আইইএস শিক্ষা, ইঞ্জিনিয়ার মোঃ ওবায়দুল্লাহ আল মাহমুদ, অধ্যক্ষ টিআইএসআই, মোঃ শাহজালাল, অধ্যক্ষ (TFAUMCH); মোঃ আবু রায়হান, সমন্বয়কারী (ESDP); অংকুর কুমার দে, আইটি অফিসার (IES-Edu); প্রভাত কুমার সরকার, ভর্তি কর্মকর্তা (TISI) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভানেত্রী গুলনাহার পারভীন বলেন, শিক্ষা হচ্ছে একটি জাতির মেরুদণ্ড। টিএমএসএস কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং শিক্ষাক্ষেত্রেও অবদান রেখে চলেছে। আমরা চাই আমাদের প্রতিষ্ঠানগুলো থেকে এমন শিক্ষার্থী তৈরি হোক, যারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠান গুলোকে আন্তর্জাতিক মানের শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মসূচির দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন এবং শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা প্রকাশ করেন, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে আরা বেগম-এর দূরদর্শী নেতৃত্বে এই প্রতিষ্ঠান গুলো ভবিষ্যতে আরও সাফল্য লাভ করবে। গুলনাহার পারভীনের এই আকস্মিক পরিদর্শন টিএমএসএস-এর শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করেছে। এটি প্রমাণ করে যে, টিএমএসএস শুধুমাত্র একটি উন্নয়ন সংস্থা নয় বরং শিক্ষার প্রসার ও মানোন্নয়নে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান