সকলকে কাঁদিয়ে চির প্রস্থানে প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অফিস সহকারী আব্দুল আজিজ এর গর্ভধারিণী মমতাময়ী জননী
দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ
চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ এর অফিস সহকারী মোঃ আব্দুল আজিজ এর গর্ভধারিণী মমতাময়ী মাতা বুধবার(২৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে আটঘটিকার দিকে বার্ধক্যজনিত কারনে আশি বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যুকালে তিনি ছেলে ও মেয়ে আত্মীয় স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা নামাজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরঃ সাড়ে তিন ঘটিকার সময় হেংলী বুধপাড়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের অফিস সহকারী মোঃ আব্দুল আজিজ এর মাতার মৃত্যুতে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সাংসদ কেএম আনোয়ারুল ইসলাম শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিবৃতি দান করেছেন। মুলগ্রাম ইউনিয়ন তথা চাটমোহরে বিএনপি পরিবারে সকলেই শোকাহত।
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ, মুলগ্রাম, চাটমোহর, পাবনা-র অধ্যক্ষ প্রফেসর মোঃ সদর উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ সদর উদ্দিন, বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোঃ আব্দুল খালেক সহ সকল শিক্ষক কর্মচারীরা গভীর শোকাহত। তারা সকলের কাছে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোওয়া চেয়েছেন। পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমা(তার ফুফু)এর জন্য সকলের কাছে আন্তরিক ভাবে নেক দোওয়া প্রার্থনা করেছেন। আরো শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দান করেছেন প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজের প্রভাষক মোঃ আব্দুল গনি (বাংলা বিভাগ), প্রভাষক মোঃ খোকন মিয়া(ইতিহাস বিভাগ), প্রভাষক মোঃ ওমর ফারুক স্বপন। মরহুমার পরিবারের পক্ষ থেকে মরহুমার জানাজা নামাজে সকল ধর্মপ্রাণ মুসল্লীদেরকে শরীক হওয়ার জন্য ও শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন সহ সকল শ্রেণি পেশার মানুষকে শরীক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ