তোমাদের প্রাণে - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

তোমাদের প্রাণে - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

তোমাদের প্রাণে - প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ

তোমাদের চার বোনকে দেখেছি একত্রে আমার স্বপ্নের ঘোরে-
ছিলো তোমরা হাস্যোজ্বল সহসাই সদালাপী বাচনে সবার তরে,
তোমাদের দর্শনে মুগ্ধ নয়নে আমিও ছিলাম বড়ই আনন্দিত-
তোমাদের সুকোমল ব্যবহার আতিথিয়েতায় ছিলাম পুলকিত!

তোমাদের মন মানসিকতার প্রতি শুনেছি অনেক বিরুপ মন্তব্য-
তোমাদের কারো মন খোঁজা ছিলো কখনো আমার গন্তব্য,
তোমাদের মাঝে স্নেহধন্য আমি হয়তো কারো চলতে জীবনে-
শ্রদ্ধাশীল কারো জীবন ছায়াহ্নে তত্ত্বগত বাস্তবিকতার হিসাব বয়ানে!

কারো-কারো বন্ধু বা সহপাঠী মাথার উপরে ছাঁদ থাকা না থাকায়-
স্বানন্দে সাচ্ছন্দ্যে দিও লোকের কাছে পরিচয়, যদি মন দেয় সায়,
লোকচক্ষুর মাঝে প্রকাশ্য পরিচয়ে যদি বাঁধ সাধে সমাজ সংসার-
প্রয়োজন নেই আমার প্রতি আনুকুল্য প্রদর্শনের নেই দরকার!

ঐতিহ্য প্রভাব প্রতিপত্তিতে তোমাদের পৃথিবী এখন হয়েছে আলাদা-
মাটির কোলে রয়ে গেলাম মাটির টানে, মনটা এখনও আছে সাদা,
তোমাদের হাসি আহ্লাদ খুশির তরে যদি কখনও ডাকো জীবনে-
কথা দিলাম হাজির হয়ে যাবো তোমাদের কল্যাণে জীবন বিসর্জনে।

তোমাদের সংস্পর্শে বাতাস হয়ে যে রোজ দক্ষিণ থেকে উত্তরে-
ঘিরে রাখবো মায়ার ছামিয়ানায় আসবেনা আঁচ সুবাসিত অন্তরে,
প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পদক্ষেপে তোমাদের জীবনে-
প্রয়োজনে অপ্রয়োজনে সময়ে-অসময়ে পাবে পাশে তোমাদের প্রাণে !

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ