যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার
ছবিঃ সংগ্রহীত

দৈনিক বিজয় নিউজ নিজস্ব প্রতিবেদক ঢাকাঃ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগ করতে আহ্বান জানিয়েছেন। নিউইয়র্কের স্থানীয় সময় গত বুধবার ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল’ আলোচনায় তিনি এ আহ্বান জানান।

‘অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। সেখানে প্রধান উপদেষ্টা মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানিগুলোর কাছে বাংলাদেশে নতুন বিনিয়োগের সুযোগের কথা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি উল্লেখ করেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্র সফরে আসা বাংলাদেশের ছয়জন রাজনৈতিক নেতাও এই গোলটেবিল আলোচনায় উপস্থিত ছিলেন।

দৈনিক বিজয় নিউজ/ ই