নাইক্ষ্যংছড়ি'র বাইশারী স্মার্ট গ্রুপের রাবার বাগানে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি'র বাইশারী স্মার্ট গ্রুপের রাবার বাগানে এক দিনমজুর শ্রমিকের মৃত্যু
ছবি: এম হাবিবুর রহমান রনি

দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে স্মার্ট গ্রুপের একটি রাবার বাগানে প্রতিদিনের মতো জঙ্গল পরিষ্কার করতে গিয়ে আলী আকবর (৬৫) এক বৃদ্ধ দিনমজুর শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে বাইশারী ১২ নং রাবার বাগান সংলগ্ন বাইশারী স্মার্ট গ্রুপের বাগানে জঙ্গল পরিষ্কার করতে গিয়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আবু তাহের ও আমানুল হক বলেন, প্রতিদিনের মতো সে আজকে ও বাইশারী স্মার্ট গ্রুপের ১২ নাম্বার ৪০ একর বাগানে জঙ্গল পরিষ্কার করতে আসে। তার সাথে বাগানে ১৪ জন শ্রমিক ও কাজ করছিল কিন্তু কাজ করা অবস্থায় হঠাৎ করে আলী আকবর মাটিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। নিহত আলী আকবরের বাড়ি রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বদ্যপাড়ার চাইঙ্গা বাজারে।

নিহতের পরিবার ও তার ছেলে আবদু শুক্কুর বলেন, তার পিতা আগের দিন শারীরিক ভাবে কিছুটা অসুস্থ ছিল। আর সে তার পরও অনেক দুর পায়ে হেটে বাগানে জঙ্গল পরিষ্কার করতে গিয়েছিল আর সেখানে অসুস্থ হয়ে হঠাৎ তার মৃত্যু হয়। বাইশারী ইউনিয়ন বিএনপি (সাবেক) সভাপতি আব্দুল করিম নান্টু জানা, তিনি প্রতিদিনের মতো বাইশারী স্মার্ট গ্রুপের বাগানে জঙ্গল পরিষ্কার করতে আসেন কিন্তু আজ হঠাৎ করে সকাল সাড়ে ৯ টার দিকে অসুস্থ হয়ে মাটিতে পড়ে যায়। আর সেখানে তার মৃত্যু হয়। বাইশারী তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের সুরত হাল রিপোর্ট তৈরি করি। মৃতদেহের গায়ে কোন প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায় নাই। জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। স্টক করে তার মৃত্যু হয়। মৃতদেহ টি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি