শিবপুর উপজলার দুলালপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে মত বিনিময় ও গণসংযোগ অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলার শিবপুর উপজলা দুলালপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন এর উদ্যোগে ২৭ইং সেপ্টেম্বর শনিবার বিকেলে দুলালপুর বাজারে শাহাদাত হোসেন খোকা মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জ্বল হোসেন মাস্টার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মঞ্জুর এলাহী বিশেষ অতিথি ছিলেন,আবু ছালেক রিকাবদার, প্রমুখ। এছাড়া নরসিংদী জেলা বিএনপি ও উপজেলার নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এলাকার শত শত নারী পুরুষ মত বিনিময় সভা ও গনসংযোগ এ অংশ গ্ৰহন করেন।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন