ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে - এস এম মনিরুজ্জামান আকাশ

ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে - এস এম মনিরুজ্জামান আকাশ
ছবি: এস এম এম আকাশ

 দৈনিক বিজয় নিউজ পাবনা প্রতিনিধিঃ

ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে - এস এম মনিরুজ্জামান আকাশ

কোটার জায়গায় থাকলোনা কিছুই আর মেধার হলোনা জয়-
মবতন্ত্রে আজ কোটি জনতা আতংকিত! উদ্বিগ্ন চোখে শুধুই ভয়,
হাজারোও জনতা প্রকাশ্যে খুন হয়ে যাচ্ছে, নিশ্চুপ কেনো রাষ্ট্রযন্ত্র-
বাক স্বাধীনতায় চলছে বৈকি চাঁদাবাজি খুন ধর্ষণের চাঁদাবাজির রাজতন্ত্র!

নির্বিচারে আদালত চত্বরে,রাস্তা ঘাটে চলছে অপরাধের মহোৎসব-
চাঁদাবাজি, দখলবাজি,মামলাবাজি, খুন-ধর্ষনের বইছে কলরব,
দলে-দলে গ্রুপিংয়ের কবলে ভীত সন্তোস্ত বাংলার সাধারণ জনগন-
হয়তো বুঝে না বুঝেই বলছে অনেকে আগেই ভালো ছিলাম রে মন।

মেরু করণ ছিলো পূর্বেও এখনও চলছে জোরেশোরেই দেখি বেশ-
মুক্তিযুদ্ধের চেতনা রেখে যে এখন, চলছে জুলাই যোদ্ধার বাংলাদেশ,
মুক্তিযুদ্ধের চেয়ে জুলাই যুদ্ধ বড় অর্থবহ তাৎপর্যে ভাবে সুশীল সমাজ-
মানবতা বিরুদ্ধে অপরাধে সোচ্চার সকলে বিচারের দাবীতে আজ!

পৃথিবীর ইতিহাসে মানচিত্রে কালে কালে হয়েছে যুদ্ধ স্বাধীনতার-
মুক্তিযুদ্ধ হয়েছে বৈষম্য নিপীড়ন দুর করতে প্রিয় মাতৃভূমি বাংলার,
সুদীর্ঘ পঁচিশ বছরের দুঃশাসন প্রবঞ্চনা বৈষম্যের শিকার বাঙ্গালি-
মুক্তির মুলমন্ত্রে স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে দিয়ে প্রাণ বুকের রক্ত ঢালি।

অর্জিত স্বাধীনতায় মুক্তি মেলেনি বলে জুলাই যুদ্ধে ছাত্র জনতা-
রাস্তায় নেমেছে সংগ্রাম সংঘাতে অর্জন করতে কথিত দ্বিতীয় স্বাধীনতা,
দূর্নীতি ও বৈষম্য বিরোধী আন্দোলনে উন্নয়ন অর্জন হয়েছে ম্লান-
ষড়যন্ত্র চক্রান্তের বেড়াজালে ঝরে গেলো ছাত্র-জনতা পুলিশের প্রান।

স্থিতিশীলতা আসুক ফিরে দেশে, সমন্বয়ক মুক্ত হোক প্রিয় জন্মভূমি-
প্রতিহিংসার রাজনীতি চিত্ত থেকে বিদূরীত হোক মানবাধিকার অগ্রগামী,
মানবতা মুক্তিপাক,মবতন্ত্র নিপাত যাক সকলের নাড়ী পোতা এই দেশে-
বাড়াবাড়ি বাদ দিয়ে সকলেরই চলতে হবে মর্ম স্পর্শে সহমর্মিতায় মিলেমিশে !

দৈনিক বিজয় নিউজ/ এস এম এম আকাশ