আদর্শ পরিবার সেচ্ছাসেবী সংগঠনের উদ্যেগে ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা চিরিব বন্দর উপজেলার রাণীর বন্দর গরু হাট মাঠে আজ ৫-১১-২৫ ইংমঙ্গলবার দিনের বেলা ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন,মুফতি আল্লামা কাজী মুহাম্মদ ইব্রাহীম। প্রধান আলোচক তার আলোচনায় বলেন, "আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব! আগামীর শতাব্দী কোরআনের শতাব্দী! যারা দূর্নীতিবাজ, দেশে অরাজকতা সৃষ্টিকারী তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রাজিবুর রহমান পলাশ সাবেক সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামি ছাত্র শিবির। প্রধান অতিথি জনাব মোঃ রাজিবুর রহমান পলাশ তার বক্তব্যে বলেন,"যুবসমাজের পরিবর্তন সাধিত করতে হলে কোরআন ও সুন্নাহর আদর্শের বিকল্প নেই, আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "জনগণ যেন পূর্বের কোন ফ্যাসিবাদকে আর বাংলার ক্ষমতায় বসার সুযোগ করে না দেয়,যাদের মাধ্যমে দেশ-জাতী দূর্নীতি মুক্ত থাকবে জনগণ যেন তাদের পক্ষে রায় দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃআফতাব উদ্দিন মোল্লা,বাংলাদেশ জামায়াত ইসলামি মনোনীত প্রার্থী দিনাজপুর -৪ চিরির বন্দর খানসামা আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ শফিকুল ইসলাম শফি, স্বত্বাধিকারী গ্লাক্সী ফ্যাশন, রাণীর বন্দর। সভাপতিত্ব করেন,জনাব রফিকুল ইসলাম, সুপার রহমানিয়া বালিকা দাখিল মাদ্রাসা রাণী'র বন্দর। মাহফিল পরিচালনায় ছিলেন, আদর্শ পরিবার সেচ্ছাসেবী সংগঠনের অন্যতম সদস্য মোঃমোমিনুল ইসলাম।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান