শিবপুরে মাদক বিরোধী অভিযানে আটককৃত একজনকে অর্থ দণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড

শিবপুরে মাদক বিরোধী অভিযানে  আটককৃত  একজনকে অর্থ দণ্ড ও   ২ মাসের বিনাশ্রম কারাদন্ড
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার সময় সহযোগিতা করেন শিবপুর মডেল থানা পুলিশ। ৫ইং নভেম্বর বুধবার,রাত ১১.৩০ মিনিটে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের কানাহোটা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে কাওসার নামে একজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ ধারায় সারণী ২১ অনুযায়ী ১০০/- অর্থদন্ড ও ০২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবপুর, নরসিংদী মুঃ আব্দুর রহিম। (অভিযান চলবে বলে জানা যায় প্রশাসনিক সূত্র থেকে)

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন