কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল  ইসলামের গণসংযোগ ও লিফলেট বিতরণ
ছবি: পরেশ দেবনাথ

দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। রোববার (১৬ নভেম্বর-২৫) বিকেলে ত্রিমোহিনী ইউনিয়নের বিভিন্ন বাজারে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ এবং গণসংযোগ করেন। এ সময় ইসলামী আন্দোলন মনোনীত হাত পাখার সংসদ সদস্য প্রার্থী গাজী সহিদুল ইসলাম-এর সাথে উপস্থিত ছিলেন, যশোর জেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল হালিম, ইসলামী আন্দোলন কেশবপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, যুব আন্দোলনের সভাপতি মুরাদ হোসেন-সহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ