চিরিরবন্দরে ২০০ পিচ ইয়াবাসহ মাদক সম্রাট সাদক আলী গ্রেফতার!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
.দিনাজপুরের চিররবন্দর উপজেলার রাণীর বন্দর নশরতপুর ইউনিয়ন এর রানীপুর এলাকার নিজ বাড়ি থেকে গত ২৮-১১-২৫ ইংশুক্রবার দুপুরে কুখ্যাত মাদক ব্যবসায়ী সাদেক আলীকে গ্রেফতার করেছে উপজেলা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানাযায় "সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বেচা-কেনা করে আসছে,অভিযোগের ভিত্তিতে একাধিকবার পুলিশ তাকে ধরে নিয়ে যায়। জামিনে ছাড়া পেয়ে আবারও জোড়ালো ভাবে মাদক বেচা-কেনা শুরু করে। থানা অফিস ইনচার্জ মোঃরুহুল আমিন বলেন,গতকাল সাদেক আলীকে আটক মূহুর্তে তার কাছে ২০০ পিচ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদক ও হত্যা মামলা সহ ১৮ টি মামলা রয়েছে। এলাকার অনেক উঠতি বয়সী ছেলে তার মত মাদক বেচা-কেনাকারীদের জন্য বিপদগামী হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ!
.দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান