চিরিরবন্দরে সুবিধা বঞ্চিত ও মেধাবী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন পেলেন ৫০০০ করে টাকা!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
PBGSI স্কিম এর আওতায় সুবিধা বঞ্চিত ও মেধাবী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীদের মাঝে ৫০০০/=টাকার চেক বিতরণ। উপজেলার সিংগানগর উচ্চ বিদ্যালয় আয়োজিত (PBGSI) স্কিম এর আওতায় সুবিধা বঞ্চিত ও মেধাবী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ২০ জন শিক্ষার্থীদের মাঝে ৫০০০/= টাকা করে ব্যাংক চেক প্রদান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানের সভাপতি মাধ্যমিক শিক্ষা অফিসার মো: ফজলে এলাহী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা প্রানি সম্পদ অফিসার মো:রায়হান আলী আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার, প্রাণ কৃষ্ণ ঘরামী এবং অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অজয় কুমার রায় এবং সহকারী প্রধান শিক্ষক মো:ওয়াজেদুল ইসলাম এবং সকল সহকারী শিক্ষক ও কর্মচারী ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ,অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সিনিয়র শিক্ষক দীন বন্ধু রায়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান