দিনাজপুরের ফুলবাড়ী বাসির ভালবাসায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী

দিনাজপুরের ফুলবাড়ী বাসির ভালবাসায় সিক্ত হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসহাক আলী
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইসাহাক আলী বদলি জনিত বিদায় সংবর্ধনায় ফুলবাড়ী বাসীর ভালবাসায় সিক্ত হলেন। বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান করে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছেন ফুলবাড়ী বাসি। তার বিদায়ের খবর আসার পর থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয়েছে সম্মাননা ক্রেস্ট ফুলের শুভেচ্ছা ও উপহার সামগ্রী। তাকে সংবর্ধনা দেন উপজেলা অফিসর্স ক্লাব,ফুলবাড়ী পৌরসভা,শিবনগর ইউপি চেয়ারম্যান সামেদুল ইসলাম,বেদদিঘী ইউপি প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান, কাজীহাল ইউপি প্যানেল চেয়ারম্যান কাঞ্চন মিয়া,খয়েরবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান শামিম হোসেন, ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমানের নেতৃত্বে বেলাল উদ্দিন ডেভিড, মাসুদ রানা,সাজেদুর রহমান সাজু, আব্দুল আহাদ।

পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডলের নেতৃত্বে খেলোয়ার কল্যাণ সমিত, এনসিপির নেতৃবৃন্দ,ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাব, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষা প্রধান গন, স্কাউটের সদস্যবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামিউল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ সারোয়ার হাসান, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, জনসাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সহ অফিসের ক্লাবের অন্যান্য কর্মকর্তা বৃন্দ। বিদায়ী নির্বাহী কর্মকর্তা ফুলবাড়ী বাসির জন্য স্মৃতি হিসেবে একটি শিশু পার্ক নির্মাণ করেছেন, ৩০ নভেম্বর শিশু পার্কের উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান