নেকমামুদ আপডেট পাবলিক স্কুলে অষ্টম শ্রেণীর বিদায় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের কুরআনের ছবক প্রদান উপলক্ষে দোয়া অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগাছার নেকমামুদ আপডেট পাবলিক স্কুলে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় এবং চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের পবিত্র কুরআনের ছবক প্রদান উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের শিক্ষক প্রতিনিধি আলমগীর হোসেনের সঞ্চালনায় ও স্কুলের সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারা মেমোরিয়াল হাইস্কুলের সহকারী মৌলভী শিক্ষক,নুরুল ইসলাম সিরাজী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালি দাসের ঘাট জামে মসজিদের খতিব শফিকুল ইসলাম, কান্দি কাবিলা পাড়া বালিকা আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক কামরুজ্জামান লিটন। এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মশিউর রহমান শুভ,একাডেমিক ইনর্চাজ, সাহানা আক্তার সুমি,আনোয়ার হোসেন,একাডেমিক কো-অডিনেটর জিয়াউর রহমান, আসাদুল ইসলাম আসাদ প্রমূখ।এসময় বক্তারা বলেন, নেকমামুদ আপডেট পাবলিক স্কুল নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক, চরিত্র গঠনমূলক ও ধর্মীয় শিক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বিদায়ী অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জীবনে সফলতা কামনা করে বক্তারা জানান, এই শিক্ষা তাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের কুরআনের ছবক প্রদান তাদের ধর্মীয় শিক্ষার প্রতি উৎসাহ আরও বাড়িয়ে তুলবে।পরে সবার মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নুরুল ইসলাম সিরাজী।
দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান