জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর প্রথম পর্বে বিজয়ী দিনাজপুর সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ এর প্রথম পর্বে বিজয়ী দিনাজপুর সরকারি কলেজ উচ্চ মাধ্যমিক শাখা
ছবিঃ মোঃ আতিউর রহমান

দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ

জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ (কলেজ পর্যায়)-এর প্রথম পর্বে চমৎকার বিতর্কের মাধ্যমে মিরপুর, ঢাকা-এর বিসিআইসি কলেজকে পরাজিত করে ২-০ ব্যালটে বিজয়ী হয়ে বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে দিনাজপুর সরকারি কলেজ উচ্চমাধ্যমিক শাখা। সেই মেধাবী শিক্ষার্থীরা এবং তাদের মেন্টর। তাদের আত্মবিশ্বাস, যুক্তি ও উপস্থাপনা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। দিনাজপুরবাসীর বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে ! ​দিনাজপুর সরকারি কলেজ উচ্চমাধ্যমিক শাখার এই অসাধারণ সাফল্যে আমরা সবাই আনন্দিত এবং তাদের জানায় অজস্র অভিনন্দন! এই বিজয় আমাদের দিনাজপুরের শিক্ষাঙ্গনের উজ্জ্বলতা আরও বাড়িয়ে দিল! ​তাদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী পর্বগুলোর জন্য রইল শুভেচ্ছা ও শুভকামনা!

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান