বুড়িচংয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবসের মিছিল
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী কবির হোসেনের নেতৃত্বে সদর পৌরসভায় বাজারে মিছিল শেষে উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৫ (বুড়িচং -ব্রাহ্মণ্যপাড়া) আসনের এমপি প্রার্থী হাজী জসিম উদ্দিন। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, “একটি কুচক্রী মহল বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে প্রতিহত করতে উঠে-পড়ে লেগেছে। আপনারা সচেতন ও সতর্ক থাকবেন, যাতে কোনো অপশক্তি ১৮ কোটি মানুষের নাগরিক অধিকার—ভোট—নিয়ে ষড়যন্ত্র করতে না পারে।” তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর সন্তানের রুহের মাগফেরাত কামনা করেন এবং সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আ হ ম এড. তাইফুল আলম, সিনিয়র সহ সভাপতি এড. শরীফুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির বাবুল,সাংগঠনিক সম্পাদক আবু নাছির মুন্সী, সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম আহবায়ক আবু ইউসুফ তুহিন, সহ-সভাপতি রহিম, কামরুল হাসান নাসিম,সহ-দপ্তর সম্পাদক আবু জাহের শিপু,ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন, ক্ষুদ্রঋণ সম্পাদক মোঃ মানিক মিয়া, সদস্য শরীফুল ইসলাম ভূইয়া মেম্বার, শ্রমিক দলের সভাপতি সানাউল্লাহ মোল্লা, কৃষক দলের সভাপতি ছাদেকুর রহমান, যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ, যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া, সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভুইয়া, সদস্য সচিব আব্দুল আলিম, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক রহিম খান লিটন,যুবনেতা আনিছুর রহমান, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সিনিয়র সহ সভাপতি জহিরুল ইসলাম জুলহাস, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা ছাত্র দলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া,যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, ভারেল্লা উঃ ইউনিয়ন যুবদলের সভাপতি আমির খান, আঃকুদ্দুস, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি মাহাবুব আলম টিপু,সদস্য সচিব জামাল হোসেন শিকদার, মাসুদ পারভেজ, পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকন মেম্বার,যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহাম্মদ মোস্তফা, ষোলনল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাদ্দামসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ