রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বার্ষিক ক্রীড়া ও বিনোদন : ইনডোর গেমসের উদ্বোধন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের বার্ষিক ক্রীড়া ও বিনোদন : ইনডোর গেমসের উদ্বোধন
ছবিঃ এম এ খালেক খান

দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রধান কার্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিনোদন-২০২৬ উপলক্ষে আয়োজিত ইনডোর গেমসের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ইনডোর গেমসের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম মরতুজা। এছাড়া প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক তাজ উদ্দীন আহম্মদসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন, কর্মক্ষেত্রে সুস্থ ও প্রাণবন্ত পরিবেশ গড়ে তুলতে খেলাধুলা ও বিনোদনের কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শারীরিক সুস্থতা এবং কাজের প্রতি উদ্দীপনা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উল্লেখ্য, বার্ষিক ক্রীড়া ও বিনোদন-২০২৬ উপলক্ষে বিভিন্ন ইনডোর গেমসের আয়োজন করা হয়েছে, যা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান