কেশবপুরে শিশু কিশোরদের শিক্ষার গুনগত মানোন্নয়নে গোল টেবিল বৈঠক
দৈনিক বিজয় নিউজ কেশবপুর যশোর প্রতিনিধিঃ
যশোরের কেশবপুরে শিশু কিশোরদের শিক্ষার গুনগত মানোন্নয়নে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি-২৬) বিকেলে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহানপুর বিডি ০৩২৯ এর আয়োজনে জাহানপুর কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ এর হলরুমে ওই গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সেন্টাল ম্যানেজার মৃদুল সরকা-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর থানার এসআই চিরঞ্জিৎ মন্ডল, এস.এম নাজমুল হুসাইন, জাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: সেলিনা বেগম, সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার ঘোষ, ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমূখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দৈনিক বিজয় নিউজ/ পরেশ দেবনাথ