বুড়িচংয়ে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইনের নির্বাচনী মিছিল
দৈনিক বিজয় নিউজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা -৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডক্টর মোবারক হোসাইনের নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে উপজেলা কমপ্লেক্স থেকে দাঁড়িপাল্লা পক্ষে মিছিলটি শুরু হয়ে উপজেলা সদর পৌরসভার বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বসুন্ধরা চত্বরে গিয়ে সমাপ্ত হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোবারক হোসাইন বলেন, কেউ যদি আমাদের সমালোচনা করে, আমরা তাকে বুকে টেনে নেব। প্রতিশোধ নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতিতেই আমরা বিশ্বাসী। এ সময় তিনি দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চেয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা সূরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, জেলা শূরা সদস্য ও উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম,কুমিল্লা মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম মজুমদার, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমান,অধ্যক্ষ আব্দুল হান্নান,ছাত্রশিবিরের জেলা সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলা সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, এমসিপি নেতা আমির হামজা মাসুম, বিপাড়ার সমন্বয়ক জহিরুল হক সরকার, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ কবির হোসেন,মোঃ ফারুক চৌধুরী, পৌর আমীর মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ উপজেলা সভাপতি মাওলানা জাকারিয়া খান, অফিস সেক্রেটারি মোঃফয়েজ আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মিছিল চলাকালে নেতাকর্মীরা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। পুরো মিছিলটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আবদুল্লাহ