পাবনায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ পাবনা শাখা গঠন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধিঃ
পাবনায় স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর সোনালী ব্যাংক পিএলসি পাবনা আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। ৪৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ভাঙ্গুড়া বাজার শাখার সিনিয়র অফিসার ক্যাশ সাইফুল ইসলাম। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রিন্সিপ্যাল অফিসের সিনিয়র অফিসার খন্দকার মো. আনোয়ার হোসেন। সম্প্রতি এ কমিটি অনুমোদন করেছেন স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ এর সোনালী ব্যাংক প্রাতিষ্ঠানিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম সজীব ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক লেনিন।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ- সভাপতি নাজমুল কবির, সহ- সভাপতি বিশ্বজিত রায়, সহ- সভাপতি মাহামুদ সাদিক চৌধুরি, সহ- সভাপতি শাহেদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদি হাসান, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর ও মোস্তাফিজুর রহমান। অর্থ সম্পাদক গোলাম কবীর, দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা আফরোজ, সমাজ কল্যাণ সম্পাদক আরিফ বিল্লাহ, ক্রীড়া সম্পাদক নিপুল হোসেন, আইন বিষয়ক সম্পাদক আবুল বাশার, আপ্যায়ন সম্পাদক ফাহিমা সুলতানা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আয়েশা আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার পৃকাশনা সম্পাদক ইমদাদুল হক, তথ্য প্রযুক্তি সম্পাদক সাদ্দাম হুসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক আজমির হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সোহেল হাসান শরীফ। কার্যকরী সদস্যরা হলেন- আতিকুর রহমান, কামরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, রেজাউল করিম, তাপস কুমার ঘোষ, সাইফুল ইসলাম, মেরিান খাতুন, নাজনীন সুলতানা, তানিয়া সুলতানা যুথী, আমিরুল ইসলাম,মোস্তাফিজুর রহমান, ইসরাফিল ইসলাম, রাকিব হাসান, আমিনুল ইসলাম, পিয়াস আহমেদ, মামুন খাঁন, মনিরুজ্জামান, রনি সরকার, সাজেদুর রহমান সিয়াম, দীনবন্ধু সরকার ও কাবুল হোসেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান