নওগাঁর মহাদেবপুর উপজেলা চৌমাশিয়ায় মাদক ব্যবসাায়ী ৩ জন গ্রেফতার
দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে একজন মাদক ব্যবসায়ীসহ দুই জন মাদক সেবী গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁ জেলার মহাদেবপুর থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার ২০/০৩/২০২৬ তারিখ দুপুর অনুমান ২,১০ মিনিটে ঘটিকার সময় মহাদেবপুর থানাধীন চান্দাস ইউপিস্থ বাগডোব মধ্যপাড়া গ্রামস্থ মহাদেবপুর টু বাগডোব গামী পাকা রাস্তায় ব্রিজের পূর্ব দক্ষিণ মাথায় মাদক সহ অবস্থান কালে ১।মোঃসাঈদ হোসেন (২৪),পিতাঃ মোঃ আফজাল হোসেন সাং- চন্দননগর বেগুনবাড়ি ,থানা- মহাদেবপুর,জেলা- নওগাঁ কে থামাইলে তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করিয়া সর্বমোট ৪০ পিছ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপর এক অভিযানে মহাদেবপুর থানাধীন ৯ নং চেরাগপুর ইউনিয়নের চৌমাশিয়া গ্রামের ১.রুবেল পাহান (২৫) পিতাঃ- বীরেন পাহান ২.উজ্জ্বল পাহান (১৮) পিতাঃ -ধীরেন পাহান উভয় সাং-চৌমাশিয়া আদিবাসী পাড়া, থানা- মহাদেবপুর জেলা - নওগাঁ। রুবেল ও উজ্জ্বল দুই জন কে মাদক সেবন করা অবস্থায় পাইয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুজ্জামান দুইজন মাদকসেবি কে ১৫ দিন করে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয় । মহাদেবপুর কে মাদক মুক্ত করার লক্ষ্যে পুলিশের পাশাপাশি আপনিও এগিয়ে আসুন।
দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার