পাবিপ্রবি গ্রীন ভয়েসের নেতৃত্বে নাদির ও সামিয়া
দৈনিক বিজয় নিউজ পাবিপ্রবি প্রতিনিধিঃ
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মুহুস্তাসিন নাদির এবং সাধারণ সম্পাদক একই বিভাগ ও সেশনের শিক্ষার্থী মিস. সামিয়া তাবাসসুম জিমি।
শনিবার (০৪ এপ্রিল) প্রধান সমন্বয়ক,গ্রীন ভয়েসের আলমগীর কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির উপদেষ্টা মন্ডলী হলেন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক মোছা: খাদিজাতুল কোবরা,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিন্নাত রেহানা এবং স্থাপত্য বিভাগের প্রভাষক সঞ্জিত কুমার নাথ। ছাত্র উপদেষ্টা হলেন সাবেক সভাপতি, গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার মো: আকিবুল ইসলাম সবুজ,সাবেক সাধারণ সম্পাদক, গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার মো: শরিফুল ইসলাম এবং সাবেক সভাপতি, গ্রীন ভয়েস, পাবিপ্রবি শাখার মো: সাদেকুল ইসলাম।
দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি সুসান সুপ্তি সাধু স্বর্ণা, ইব্রাহিম খলিল, উজ্জ্বল মণ্ডল ও উম্মে শাফিয়া খাতুন শামীমা। যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, আয়শা রহমান ও আসমাউল হুসনা মীম। সাংগঠনিক সম্পাদক মানিক হোসেন এবং সহ-সাংগঠনিক সম্পাদক লিখন সিকদার ও মোমিনুর ইসলাম। এছাড়াও দপ্তর সম্পাদক সাফেনুর ইসলাম বৈশাখী, অর্থ বিষয়ক সম্পাদক জয় কুমার, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, প্রচার সম্পাদক রাশিদুল হাসান, নারী ও বহ্নিশিখা বিষয়ক সম্পাদক আজমেরী তাবাসসিরা আখি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদ হাসান, পাঠচক্র বিষয়ক সম্পাদক ভাস্কর চন্দ্র রায়, ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আহমেদ পিয়াস, সাংস্কৃতিক সম্পাদক অনুষ্কা মজুমদার, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বিদ্যুৎ হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাহিদ কাউসার এবং অনুষ্ঠান বিষয়ক সম্পাদক খন্দকার তামজীদ আহমেদ। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সানজিদা রহমান, তাসনিয়া তাহসিন শুভ, রাফি, হৃদয় হালদার, হাসিব মিয়া, হাসানুল হোসেন ও সনেট।
নবনির্বাচিত সভাপতি মো. মুহুস্তাসিন নাদির বলেন, “প্রথমেই নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাই। গ্রীন ভয়েস একটি পরিবেশবাদী যুব সংগঠন, যা দীর্ঘদিন ধরে আমাদের ক্যাম্পাসে পরিবেশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। সংগঠনটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, ক্লিনিং ক্যাম্পাস কার্যক্রম, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের সহায়তা প্রদান এবং নারী ও শিশু অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি সহ বিভিন্ন মানবিক ও পরিবেশবান্ধব কার্যক্রম পরিচালনা করে আসছে।” তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, গ্রীন ভয়েসের এই সুন্দর ও মানবিক উদ্যোগ ভবিষ্যতেও একই ধারাবাহিকতায় এগিয়ে যাবে। নবগঠিত কমিটির সদস্যরা তাদের মেধা, শ্রম ও আন্তরিকতার মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ রক্ষা এবং ক্যাম্পাসকে আরও সবুজ ও সুন্দর করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিস সামিয়া তাবাসসুম জিমি বলেন, “গ্রীন ভয়েস শুধু একটি সংগঠন নয়, এটি পরিবেশ ও মানবতার প্রতি দায়বদ্ধতার একটি প্ল্যাটফর্ম। আমরা সবাই মিলে ক্যাম্পাসকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও সচেতন একটি পরিবেশে রূপান্তর করার জন্য কাজ করবো। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।”
দৈনিক বিজয় নিউজ/ ভাস্কর চন্দ্র রায়