পীরগাছা থানায় মতবিনিময় করেন আইন ও অধিকার ফাউন্ডেশন

পীরগাছা থানায়  মতবিনিময় করেন আইন ও অধিকার ফাউন্ডেশন
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

আইন ও অধিকার ফাউন্ডেশন রংপুর জেলা অধীনস্থ, পীরগাছা উপজেলার (অফিসার ইনচার্জ) এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলামের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন উক্ত ফাউন্ডেশনের সভাপতি মোঃ আসাদ আলী এবং জেনারেল সেক্রেটারী, মোঃ সবুজ মিয়া (প্রাক্তন সেনা সদস্য) এবং প্রচার সম্পাদক, মো: সালমান শাহ্ এছাড়াও উপস্থিত ছিলেন, জয়েন সেক্রেটারি, মোঃ মতিউর রহমান (রংপুর ডিভিশন) ও অন্যান্য সদস্য বৃন্দ। আমরা সব সময় অসহায়, দুঃস্থ, অত্যাচারিত এবং অধিকার বঞ্চিত মানুষকে আইন ও অধিকার ফাউন্ডেশন এর মাধ্যমে সবাইকে যে কোন সমস্যার আইনি সহায়তার মাধ্যমে সাহায্য সহযোগিতায় অনবরত, জমি সংক্রান্ত মামলা, নারী ও শিশু মামলা, সরকারি খরচে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আইন ও অধিকার ফাউন্ডেশন সব সময় 'আইন সবার জন্য সমান' এটা নিশ্চিত করবেন। এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম (অফিসার ইনচার্জ) বলেন আইন অধিকার ফাউন্ডেশন যেহেতু জনগনের জন্য তাহলে আমরা যথাযত আইন ও অধিকার ফাউন্ডেশনের পাশে দাড়াবো এবং আইনের সহায়তা লাগলে অবশ্যই পুলিশের কাছে আসবেন অবশ্যই সাহায্য পাবেন বলে জানিয়েছেন।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান