বিশ্বব্যাংক ও পিকেএসএফ প্রতিনিধি দলের টিএমএসএস'র নাটোরে স্মার্ট ফিশারিজ প্রকল্প পরিদর্শন
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস এর মৎস্য সেক্টরের আওতাধীন পরিচালিত অপারেশান-১১ নাটোর ডোমেইন নিয়ন্ত্রিত বনপাড়া শাখার মৎস্য প্রকল্পের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ এর একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলটি ৮ এপ্রিল বুধবার মৎস্যখাতের টেকসই উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে বাস্তবায়িত স্মার্ট ফিশারিজ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করে সংশ্লিষ্ট প্রকল্পের উপকার ভোগী ও কর্মকর্তাদের সাথে আলোচনা ও মতবিনিময় করেন। বিশ্বব্যাংক ও পিকেএসএফ প্রতিনিধি দলের সদস্যরা নাটোর বনপাড়া রিজিয়নের বনপাড়া-১ শাখা পরিদর্শন করে উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রতিনিধি দলে বিশ্ব ব্যাংকের কেইসুকে ইয়াদোমি টিম লিডার, সোফি ডং সেক্টর স্পেশালিস্ট, মিসেস সামিরা চৌধুরী সোশ্যাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট ও মিসেস শার্লিন হোসেন এনভায়রনমেন্টাল কনসালট্যান্ট এবং পিকেএসএফ এর এ.কে.এম জহিরুল হক সহকারী মহাব্যবস্থাপক, সিইআরডি ও প্রকল্প সমন্বয়কারী,স্মার্ট প্রকল্প, এ এইচ এম রাহাত হোসেন ম্যানেজার, সিইআরডি ও ডিপিসি স্মার্ট প্রকল্প, মো: সেলিম রেজা সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার - অ্যাকুয়াকালচার, মোঃ শফিউল ইসলাম এনভায়রনমেন্ট এন্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট স্পেশালিস্ট, মোহাম্মদ ইব্রাহিম, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার-সোশ্যাল এন্ড জেন্ডার প্রকল্প প্রমূখ উপস্থিত ছিলেন।
এ সময় টিএমএসএস কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস'র অপারেশন এন্ড উন্নয়ন পরিচালক মোঃ রেজাউল করিম, নাটোর ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম, চাটমোহর জোনের, জোন প্রধান মোঃ ইউনুস আলী, বনপাড়া রিজিওনের,রিজিওন প্রধান মোঃ আব্দুল আলীম ও স্মার্ট ফিশারিজ প্রকল্পের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা প্রমুখ। প্রতিনিধিদলটি মোঃ জাকির হোসেন সরকারের ৬৫ বিঘা জমিতে মৎস্য চাষ, হাস পালন, পেয়ারা বাগান, বরই বাগান ও ডাব বাগান প্রকল্পের চলমান কার্যক্রম, মাঠপর্যায়ে বাস্তবায়ন অগ্রগতি এবং উপকারভোগীদের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় মোঃ জাকির হোসেন সরকার তার এমন প্রকল্পের আওতায় মৎস্যচাষের আধুনিক প্রযুক্তি ব্যবহার, উৎপাদন বৃদ্ধির কৌশল এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির বিষয়গুলো বিশেষভাবে প্রতিনিধি দলকে তুলে ধরেন। প্রতিনিধিদল প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এর আরও সম্প্রসারণ ও কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শন শেষে বনপাড়া রিজিয়নের পক্ষ থেকে আগত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়। একইসঙ্গে তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। উল্লেখ্য স্মার্ট ফিশারিজ প্রকল্প দেশের মৎস্যখাতকে আধুনিক, লাভজনক ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অনুষ্ঠানে এলাকার কৃষক মোঃ মাসুদ রানা ও মোছাঃ আজমিরা বেগমসহ শতাধিক উপকার ভোগী কৃষক অংশ নেয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন টিএমএসএস'র বনপাড়া-১ শাখার, শাখা প্রধান মোঃ আজিজার রহমান।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান