বরিশালের বানরপাড়ায় যৌতুকের দাবিতে স্বামীর পৈশাচিক নির্যাতনে এক সন্তানের জননীর মৃত্যু
দৈনিক বিজয় নিউজ বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের পূর্ব সলিয়াবাকপুর (৫ নং ওয়ার্ডে) গ্রামে স্বামীর অত্যাচার ও মারধরে কয়েকদিন অসুস্থ থাকার পরে গৃহবধুর মৃ*ত্যু।জানাগেছে ৫ নং ওয়ার্ডের মোঃ হুমায়ুন কবিরের মেয়ে মারিয়া আক্তারের সাথে একই গ্রামের মোঃ মাসুম মৃধার ছেলে মোঃ রবিউল ইসলামের তিন বছর পূর্বে বিবাহ হয়েছিলো। তারপর থেকে রাজধানী ঢাকাতে স্বামীর সাথে বসবাস করতে ছিলো।
স্বামী নেশাগ্রস্ত হওয়ায় প্রায়ই তাকে মারধর করতো।সপ্তাহ খানেক আগে স্বামী ও শ্বাশুড়ি মারিয়াকে প্রচুর মারধর করার এক পর্যায়ে সে মারাত্বক অসুস্থ হয়ে পড়ায় তার মা-বাবাকে খবর দেয়।মা-বাবা সেখানে গিয়ে তাকে মারাত্বক অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে ঢাকায় ডাক্তার দেখিয়ে ৮ এপ্রিল(বুধবার) সকালে বাড়িতে নিয়ে আসে।বাড়িতে নিয়ে আসার পরে বেশি অসুস্থ হয়ে পড়ায় তাকে স্বজনরা বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মারিয়া মা*রা যায়।ঘটনাস্থলে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান ও ওসি(তদন্ত) শতদল মজুমদারসহ থানা পুলিশের টিম উপস্থিত হয়ে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা করছেন।
দৈনিক বিজয় নিউজ/ সাব্বির আহমেদ