রত্নগর্ভা সবিতা চক্রবর্ত্তীর ১২ তম প্রয়াণ দিবস আজ :

রত্নগর্ভা সবিতা চক্রবর্ত্তীর ১২ তম প্রয়াণ দিবস আজ :
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

২৪ এপ্রিল জমিদার কন্যা সবিতা চক্রবর্ত্তী লাহিড়ীর ১২তম মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের আজকের দিনে ৮৭ বছর বয়সে তিনি অনন্তলোকে যাত্রা করেন। সবিতা লাহিড়ী ১৯২৭ সালে নাটোরের কাফুরিয়ার বিখ্যাত জমিদার পরিবারে জন্মগ্রহন করেন। পরবর্তীতে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বৃহত্তর বালুভরা অঞ্চলে এসে ব্রজেন্দ্রনাথ চক্রবর্ত্তীর সাথে বৈবাহিকসূত্রে তিনি হয়ে গেলেন সবিতা চক্রবর্ত্তী। রত্নগর্ভা সবিতা চক্রবর্ত্তী ৩ পুত্র ও ২ কন্যা সন্তানের জননী। তাঁরা হলেন যথাক্রমে : (১) শিপ্রা রাণী চৌধুরী, (২) সজিত কুমার চক্রবর্ত্তী(আঙ্গুর), (৩) সনৎ কুমার চক্রবর্ত্তী (আপেল), (৪) শিখা পান্ডে এবং (৫) সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী (নাশপাতি)। পুত্র-কন্যাগণ সকলেই স্ব স্ব অবস্থানে প্রতিষ্ঠিত।

সাধারণ জীবনযাপনে অভ্যস্ত বিদূষী ও মমতাময়ী এই মা মনুষ্যত্ব ও মহত্বের যে স্বাক্ষর রেখে গেছেন তা কখনই ভোলার নয়। নওগাঁর বদলগাছী বালুভরা এলাকায় শিক্ষা-সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা, সমাজ কল্যাণ ও সেবাব্রতে তিনি যে উদাহরণ সৃষ্টি করেছেন সেজন্য নওগাঁ এলাকায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই তাঁকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এলাকাবাসীর ঐকান্তিক আগ্রহেই ঐতিহ্যবাহী বালুভরা আর. বি. উচ্চবিদ্যালয় এন্ড কলেজের লাইব্রেরিটি 'সবিতা চক্রবর্ত্তী স্মৃতি গ্রন্থাগার' নামকরণ হয়। আর এসবের পিছনে যার সার্বিক সহযোগিতা তিনি হলেন সবিতা দেবীর তৃতীয় পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব নওগাঁর কৃতি সন্তান বাবু সৌমেন্দ্রনাথ চক্রবর্ত্তী মহাশয়। বাবু সৌমেন্দ্রনাথ চক্রবর্ত্তী অবসর গ্রহনের পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮-নওগাঁ-৩ আসন (মহাদেবপুর-বদলগাছী) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আজ সবিতা চক্রবর্ত্তীর ১২তম মৃত্যুবার্ষিকীতে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনাসহ তাঁর স্মৃতির প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার