নরসিংদী পুলিশ সুপারের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান,মাদক সহ আটক- ২
দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদী জেলা পুলিশ সুপার মো আবদুল্লাহ আল ফারুকের নির্দেশনায় জেলাজুড়ে মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা, ১ হাজার ২২৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার ১৬ মে ২০২৬ইং, জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শিবপুরে গাঁজা ও ইয়াবাসহ আটক ১ গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাত আনুমানিক ৪টার দিকে শিবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় শিবপুর থানার চন্দনদিয়া মধ্যপাড়া এলাকার নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ রিপন ভূঁইয়াকে আটক করা হয়।তিনি মৃত হযরত আলীর ছেলে। পরে তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা, ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। শহর পুলিশ ফাঁড়ির অভিযানে নারী আটক অপরদিকে, নরসিংদী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক কুমার দাসের নেতৃত্বে ফাঁড়ির একটি চৌকস দল পৃথক অভিযান পরিচালনা করে ৯৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। আটককৃত ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়,পুলিশ সুপারের নির্দেশনায় নরসিংদীকে মাদকমুক্ত করতে নিয়মিতভাবে বিশেষ অভিযান চলমান রয়েছে। মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং এর বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন