পটুয়াখালী মির্জাগঞ্জ থানা পুলিশ কর্তৃক পেশাদার ডাকাত গ্রেফতার।

পটুয়াখালী মির্জাগঞ্জ থানা পুলিশ কর্তৃক  পেশাদার ডাকাত গ্রেফতার।
ছবিঃ মোঃ আল মামুন

দৈনিক বিজয় নিউজ পটুয়াখালী জেলা প্রতিনিধি:

মির্জাগঞ্জ থানা পুলিশ নিয়মিত ডাকাত, চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার এবং অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় গতকাল ১৫/০৫/২০২৬ খ্রি. রাত ০০.৩০ ঘটিকার সময় মির্জাগঞ্জ থানাধীন শ্রীনগর বাজার এলাকা হতে সক্রিয় ডাকাত দলের সদস্য রুহুল আমিন বাবু(৩৮), পিতা-খালেক হাওলাদার ওরফে লম্বা খালেক, সাং-শ্রীনগর, ১নং ওয়ার্ড, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালীকে গ্রেফতার করতে সক্ষম হন। উক্ত রুহুল আমিন বাবুর বিরুদ্ধে ১টি হত্যা, ১টি দস্যুতা, ১টি ডাকাতি, ১টি মাদক, ৭টি চুরিসহ মোট ১১টি মামলা রয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ আল মামুন