নরসিংদীর মনোহরদীর বিভিন্ন সরকারি দপ্তর চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন সরকারি দপ্তর  চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন জেলা প্রশাসক
ছবিঃ আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া মনোহরদী উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন কার্যক্রম ৪ জুন বৃহস্পতিবার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মনোহরদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, মনোহরদী থানা, শুকুন্দী ইউনিয়ন ভূমি অফিস এবং চলমান খাল খনন কর্মসূচির অগ্রগতি ঘুরে দেখেন। পরিদর্শনের সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও কার্যকর সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

খাল খনন কর্মসূচি পরিদর্শনের সময় তিনি প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও, উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি আন্তরিকতা, জবাবদিহিতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের কল্যাণে আরও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসকের এ পরিদর্শন ও মতবিনিময় কর্মসূচি মনোহরদী উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করতে ভূমিকা পালন করবে।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন