গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে  মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবিঃ সাজাদুর রহমান সাজু

দৈনিক বিজয় নিউজ গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া নয়াবাড়ী জামে মসজিদের রড ও ব্যাটারী চুরির বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার করার প্রতিবাদে শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ সাংবাদিক সংস্থার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আমি নিজে বিভিন্ন লোকজনের হাতেপায়ে ধরে দ্বারেদ্বারে ঘুরে টাকা সংগ্রহ করে জমি ক্রয়করে সার্বিক সহযোগিতায় মসজিদটি প্রতিষ্ঠা করে অদ্যাবধি সুনামের সাথে এলাকার মুসল্লীদের নিয়ে পরিচালনা করে আসছি। কিন্তু গত ৫ জুন ২০২৬ খ্রীঃ স্বপ্নের পৃথিবী নামক ফেসবুক আইডিতে দেখতে পাই আমার ছবি দিয়ে লেখছে আমি নাকি উক্ত মসজিদের রড, ব্যাটারী ও সিমেন্ট চুরি করেছি, যাহা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার হীন স্বার্থে একটি কুচক্রী মহল এসব রটাচ্ছে। আসলে চুরির কোন ঘটনাই ঘটেনি। তিনি এহেন অপপ্রচার করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে এসব কুকর্মের সাথে যারা জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন। এক প্রশ্নের জবাবে বলেন তিনি বলেন যারা সভাপতি হতে পারেনি তারাই এ অপপ্রচার করছে বলে অভিযোগ করেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উক্ত মসজিদ কমিটির সহ সভাপতি আব্দুস ছাত্তার, সহ সাধারণ সম্পাদক হাবিজার রহমান,, কোষাধ্যক্ষ শামীম মন্ডলসহ বদিউজ্জামাল, আকতার শেখ, হায়দার আলী, রেজাউল হক, আজিজার রহমান, আঃ রহমান, আঃ জলিল ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং মসজিদের মুসল্লী বৃন্দ।

দৈনিক বিজয় নিউজ/ সাজাদুর রহমান সাজু