নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ভূয়া-ডিবি সুমন গ্রেফতার

নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ভূয়া-ডিবি সুমন গ্রেফতার
ছবিঃ উজ্জ্বল কুমার সরকার

দৈনিক বিজয় নিউজ নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ পুলিশ সুপার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার স্পেশাল ড্রাইভ : আসল ডিবির হাতে সন্ত্রাসী, ছিনতাইকারী, ভুয়া ডিবি সুমন গ্রেফতার। আনুমানিক সাড়ে বারোটার দিকে আমার অফিসে (পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম) এর কাছে এক ভুক্তভোগী এসে জানান যে, তার বলিহার বাজারে ঔষধের দোকান আছে। গত ০২/০৭/২০২৬ তারিখে দুপুর বেলা তার দোকান বন্ধ করে মোটর সাইকেল যোগে দুবলহাটি বাজারে তার ভাগিনার হাসের খামের দিকে রওনা হয়। পথিমধ্যে ইন্টিতলা মোড় পার হয়ে ২০০ গজ এগিয়ে গেলে মোটর সাইকেল করে দুইজন ব্যাক্তি ভুক্তভোগী ভোগির মোটর সাইকেল থামায়। ভুক্তভোগী কে মার ধর করে ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। ভুক্তভোগীর কথা শুনে পুলিশ সুপার দ্রুত তাকে মামলা দায়ের করার পরামর্শ দেন সেই সাথে ভিকটিম কে জেলা গোয়েন্দা শাখায় প্রেরণ করেন। একই সাথে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ কে দ্রুত আসামি সনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা দেন।

জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর একটা বিশেষ টীম তথ্য প্রযুক্তি ও তথ্য সংগ্রহ করে যাচাই বাছাই করে নওগাঁ সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দলনেতা ও সন্ত্রাসী ভুয়া ডিবি সুমন কে গ্রেফতার করে। সুমন নামধারী এই সন্ত্রাসী নিজেকে ডিবি সুমন নামের সবার কাছে পরিচয় দেয়। এবং সে বলে জানিস আমি একজন ডিবিকে মেরেছি, সেজন্য আমার নাম ডিবি সুমন। গ্রেফতার করার পর জেলা গোয়েন্দা শাখায় সন্ত্রাসী সুমনকে ব্যাপক জিজ্ঞাসা করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভুয়া ডিবি সুমন ঘটনার সত্যতা স্বীকার করেন। ভুয়া ডিবি সুমনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনের মামলা, ডাকাতির প্রস্তুতি মামলা, দস্যুতার মামলা, মারামারির মামলা, মাদক মামলা সহ প্রায় দশটি মামলা আছে।

দৈনিক বিজয় নিউজ/ উজ্জ্বল কুমার সরকার