চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাংলা এডিশন এর ভূঁইফোর সাংবাদিক শামীম এর চাঁদাবাজিতে অতিষ্ট এলাকাবাসী

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার বাংলা  এডিশন এর ভূঁইফোর সাংবাদিক শামীম এর চাঁদাবাজিতে অতিষ্ট এলাকাবাসী
ছবিঃ ইডি

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কবরস্থান পাড়ার জাকির হোসেন ওরফে শামীম, পিতা হরমুজ আলী, এই মাদকাসক্ত, মাদক কারবারি, চাঁদাবাজ মাদক সম্রাট শামীম সাংবাদিকতা সাইনবোর্ডের আড়ালে এলাকাতে এমন কোন অপরাধ নাই, যার সাথে সে যুক্ত নয়। শামীমের নামে চুয়াডাঙ্গা আদালতে বিভিন্ন অপরাধে একাধিক মামলার চলমান যাহার নাম্বার গুলো হল জিআর ২৯/২০ধারা১৪৩/৩৫১/৩২৩/৩০৭/৩৮৫/৩৮৬/৩৮৭. ইত্যাদি। ইতিমধ্যেই চুয়াডাঙ্গা এবং জীবন নগরে একাধিক বিভিন্ন পেশার সম্মানিত ব্যক্তি শামীমের বিরুদ্ধে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছে। কিন্তু তারপরেও প্রশাসন কোন রকম পদক্ষেপ গ্রহণ  না করাতে, শামীম আরো ভয়ংকর রূপ ধারণ করেছে। শামীম মূলত সাংবাদিক পরিচয় বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তির কাছ থেকে চাঁদা গ্রহণ করে থাকে। শামীমের টার্গেট মূলত ডাক্তার, ইঞ্জিনিয়ার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য, নারী শিক্ষক, এ সকল ব্যক্তিদের বিভিন্ন রকম ভয়-ভীতি দেখিয়ে চাঁদা দাবি করা তার দৈনন্দিন কর্মকাণ্ডের অংশ। এই শামীম জীবননগর উপজেলায় নারী শিক্ষকদের বিরুদ্ধে নিউজ করার ভয় দেখিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে লিপ্ত হয়।  মাদকাসক্ত এই শামীম নিজেকে বিএনপি'র নেতা ও পরিচয় দিয়ে থাকে কিন্তু কার্যত এই শামীম চাঁদাবাজির দায়ে বিএনপি থেকে বহিষ্কৃত। শামীম এর কার্যক্রমে জীবননগর বাসি অতিষ্ঠ হয়ে উঠেছে। এলাকাবাসীর দাবি প্রশাসন যেন এই শামীমের বিরুদ্ধে আইন আনুগ ব্যবস্থা গ্রহণ করে।

দৈনিক বিজয় নিউজ/ ইডি