বিএফএ সিরাজগঞ্জ জেলা ইউনিটের নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী ফরহাদ
দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ফরহাদ হোসেন খান। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা গ্রহণ করা হয়। পরে বিকেল ৫টায় সিরাজগঞ্জ জেলা ফার্টিলাইজার কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও প্রার্থীদের উপস্থিতিতে বন্ধ বাক্স খুলে জমা পড়া মনোনয়নপত্র গণনা শেষে এ তথ্য জানানো হয়।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সভাপতি পদে ৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, কোষাধ্যক্ষ পদে ১ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, কৃষি ও সমাজকল্যাণ সম্পাদক পদে ১ জন এবং কার্যকরী সদস্য পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সিরাজগঞ্জ জেলা ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের দুই বছর মেয়াদি ২৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে আগামী ৮ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নূর কায়েম সবুজ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচন কমিশন নির্ধারিত তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে। আমরা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করছি।
দৈনিক বিজয় নিউজ/মোঃ হোসেন আলী ছোট্ট