কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন

কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন
ছবিঃ সুমন আহমেদ

দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ

​কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়। ​ঘোষিত এই কমিটিতে আবুল হাশেমকে আহবায়ক এবং সাতজনকে যুগ্ম আহবায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। কমিটির নতুন যুগ্ম আহবায়করা হলেন—সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সী, ওসমান গণি ভূঁইয়া এবং সুফিয়া খাতুন। ​এর আগে মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সীর নেতৃত্বাধীন ৪১ সদস্য বিশিষ্ট পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। ​দলের হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নতুন আহবায়ক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ