অসুস্থতার খবর পেয়ে ঢাকা সিএমএইচে (CMH) ছুটে গেলেন কেন্দ্রীয় অর্থ উপদেষ্টা
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অসুস্থ হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধীন রয়েছেন। রোববার তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে যান সংগঠনের কেন্দ্রীয় অর্থ উপদেষ্টা হাজী মোহাম্মদ সরওয়ার হোসেন। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সহযোদ্ধাদের সুখে-দুঃখে পাশে থাকা এবং একে অপরের খোঁজখবর নেওয়া সংগঠনের অন্যতম মূল্যবোধ। কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে ফিরে আসবেন।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আনোয়ার হোসেন