সিরাজগঞ্জে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত
ছবিঃ মোঃ হোসেন আলী ছোট্ট

দৈনিক বিজয় নিউজ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জে জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা জেলা উন্নয়ন ও সার্বিক প্রশাসনিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির  সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা  ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম ।

‎এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের ( ভারপ্রাপ্ত)  ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়,  সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ নুরুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল নাজরান রউফ, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী  অফিসার মোঃ মামুন খান,  সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য ঃ সভায় জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কাজের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সভা শেষে জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়ে সভা শেষ  করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ মোঃ হোসেন আলী ছোট্ট